মিলনপুরে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

1 Min Read

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। স্বামী খোরশেদ নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন। এ ঘটনা জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা মানিক হোসেন বলেন, ‘আনোয়ার ও স্ত্রীর সম্পর্ক নিয়ে এলাকায় বহুবার সালিস বসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনপুর গ্রামের বাসিন্দা খোরশেদ দীর্ঘদিন ধরে সন্দেহ করছিলেন তার স্ত্রী একই গ্রামের আনোয়ার হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

তবে এ বিষয়ে সরাসরি কোনো প্রমাণ পাননি তিনি। তবে সোমবার সন্ধ্যায় তিনি নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। এ সময় এলাকাবাসী জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে খোরশেদ নিজেই স্ত্রীকে আনোয়ারের সঙ্গে বিয়ে দিয়ে দেন।

এ বিষয়ে মিলনপুর গ্রামের ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, ‘অনেকেই বিষয়টি জানতো।

তবে প্রমাণের অভাবে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সোমবার সন্ধ্যায় খোরশেদ নিজেই তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তিনি নিজ সিদ্ধান্তেই আনোয়ারের সঙ্গে তার স্ত্রীকে বিয়ে দিয়ে দেন।’

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *