মুকুল দেব ৫৪ বছর বয়সে না ফেরার দেশে

By বিনোদন ডেস্ক :

1 Min Read
মুকুল ও রাহুল, ছবি - ইন্টারনেট থেকে।

ভারতের জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। শুক্রবার (২৩ মে) রাতে দিল্লিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

প্রথমবার তার মৃত্যুর খবর জানান অভিনেতা মনোজ বাজপেয়ী। পরে অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে মুকুলের একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, “মাত্র ৫৪ বছর বয়সে বন্ধুকে হারালাম! বিশ্বাসই করতে পারছি না, মুকস।”

মুকুল ছিলেন অভিনেতা রাহুল দেবের ভাই। তবে তার মৃত্যুর কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পারিবারিকভাবেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। জানা গেছে, মুকুল কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন।

মুকুল দেব ছোট ও বড় পর্দায় সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৯৬ সালে ‘দস্তক’ ছবিতে পুলিশের ভূমিকায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এই ছবিতেই প্রথমবার স্ক্রিনে আসেন সুস্মিতা সেন। সালমান খানের ‘জয় হো’ ছবিতেও তার অভিনয় প্রশংসা কুড়ায়।

হিন্দির পাশাপাশি তিনি পাঞ্জাবি, মালয়ালম, গুজরাটি, মারাঠি, ইংরেজি ও বাংলা ভাষার ছবিতেও কাজ করেছেন। বাংলা ছবিতে তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘আওয়ারা’, ‘বচ্চন’ এবং ‘সুলতান: দ্য স্যাভিয়ার’। এই ছবিগুলোতে তিনি জিৎ-এর সঙ্গে কাজ করেছেন।

টেলিভিশনেও তিনি ছিলেন পরিচিত মুখ। ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

মুকুল দেবের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *