মুক্তিযুদ্ধবিরোধীদের ভোট চাওয়ার সমালোচনায় মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, স্বাধীনতার বিরোধিতাকারী রাজনৈতিক শক্তির প্রতিনিধিরা আবারও ভোট চাইতে এসেছে এবং উত্তেজনাকর বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আলবদর ও রাজাকার হিসেবে পরিচিতরা এখন বড় বড় কথা বলছে, যা দেশের মানুষের সঙ্গে তামাশার শামিল।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর সিদ্ধেশ্বরী বালুর মাঠে একটি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব বক্তব্য দেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের আগে কিছু রাজনৈতিক দল ধর্মীয় আবেগ ও ভয় দেখিয়ে জনমত প্রভাবিত করার চেষ্টা করছে। “কারও কারও বক্তব্য এমন পর্যায়ে পৌঁছেছে যে ভোট না দিলে জান্নাত-জাহান্নাম প্রসঙ্গ তোলা হচ্ছে, এমনকি কুপিয়ে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে”—মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালে যারা পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে নিরপরাধ মানুষ ও নারীকে শত্রুপক্ষের হাতে তুলে দিয়েছিল, আজ তারাই আবার ভোট চেয়ে মাঠে নেমেছে। “তারা কি এই বাংলাদেশ চেয়েছিল?” প্রশ্ন করেন আব্বাস।

আওয়ামী লীগের আচরণ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ অসভ্য দল। ওরা সভ্যতার সঙ্গে চলতে পারে না। আমরা ওদের মতো আচরণ করি না বলেই তাদের কণ্ঠস্বর এত উঁচু।”

তিনি আরও অভিযোগ করেন, এই শক্তিগুলো “ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে” জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।

দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, “এসব মানুষের হাত থেকে বাঁচুন। এরা দেশের জন্য বিপজ্জনক।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *