মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন জরুরি নয়: আ স ম রব

By নিজস্ব প্রতিবেদক:

1 Min Read
আ স ম আবদুর রব, ফাইল ছবি।

স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের সংজ্ঞা পরিবর্তন অন্তর্বর্তী সরকারের কোনো জরুরি কাজ নয়। রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে সংজ্ঞা পরিবর্তনের উদ্যোগকে তিনি ‘অসমীচীন ও অপ্রয়োজনীয়’ আখ্যা দিয়ে বলেন, “এর চেয়ে জরুরি ছিল যারা মিথ্যা পরিচয়ে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করছে, তাদের বাদ দেওয়া।”

আজ মঙ্গলবার এক বিবৃতিতে আ স ম রব বলেন, “বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ) তথা মুজিব বাহিনী এবং দেশের অভ্যন্তরে গড়ে ওঠা যেসব সশস্ত্র বাহিনী প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, রাজনৈতিক সংকীর্ণতার কারণে গত ৫৩ বছর ধরে তাদেরকে অবহেলা করা হয়েছে।

এখন সময় এসেছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও তালিকাভুক্তির মাধ্যমে রাষ্ট্র তাদের প্রতি ন্যায্যতা করুক।

আ স ম রব আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মূল ভিত্তি ছিল একটি উপনিবেশমুক্ত, গণমুখী ও মানবিক রাষ্ট্র গঠন।

উপনিবেশিক আইন-কানুন ও প্রশাসনিক কাঠামো রেখে সেই চেতনার প্রতিফলন ঘটে না। এখন রাষ্ট্রপুনর্গঠনের মৌলিক সংস্কারেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।”

তিনি সতর্ক করে বলেন, অনাবশ্যক ও জনবিচ্ছিন্নতা সৃষ্টিকারী বিতর্ক না তৈরি করে অন্তর্বর্তী সরকারের উচিত রাষ্ট্র পুনর্গঠনে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *