যশোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত

যশোর প্রতিনিধি :

1 Min Read

যশোরের মনিরামপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশরাফুল ইসলাম (৪২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার রাজগঞ্জ বাজারের স’ মিল সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আশরাফুল ইসলাম মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার মাস্টারের ছেলে। তিনি স্থানীয় ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল ইসলাম রাতের দিকে রাজগঞ্জ বাজারে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হত্যার কারণ ও কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *