রাউজান সংঘর্ষ: পাঁচ নেতা বহিষ্কার, ভাইস চেয়ারম্যান বরখাস্ত, জেলা কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

চট্টগ্রামের রাউজানে দলীয় কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কড়া সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

মঙ্গলবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির ঘোষণা দেওয়া হয়।

এছাড়া, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাঁচ নেতার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন এবং বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী।

একইসঙ্গে যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজানের সত্তারহাট এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, এতে অন্তত ২০ জন আহত হন। এই সংঘর্ষ মূলত গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে ঘটে।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে গঠিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি প্রায় সাড়ে তিন বছর পর এই সংঘর্ষের জেরে বিলুপ্ত ঘোষণা করা হলো। দলীয় শৃঙ্খলা ও সংহতি বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

বিএনপির দ্বন্দ্বে রাউজান উত্তপ্ত, গুলিতে আহত গোলাম আকবর হাসপাতালে

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: ড্যাবের আট চিকিৎসক ও ফতুল্লা বিএনপির এক নেতা বহিষ্কার

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *