রাজশাহীতে পুনরায় করোনা, মেডিকেল কলেজের ৯ জন আক্রান্ত

রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

আজ (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে পরীক্ষা করা ১৫ জন রোগীর মধ্যে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা প্রায় ৮০ শতাংশ সংক্রমণের হার নির্দেশ করছে।

আক্রান্তদের মধ্যে অধিকাংশই হালকা জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার পর জানা গেছে, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই ডাক্তার। অধ্যাপক খন্দকার ফয়সল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রাজশাহী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল।

তবে কেউ হাসপাতালে ভর্তি হননি বলে কলেজের অধ্যক্ষ জানান। সাধারণ সর্দি-কাশি এবং জ্বর নিয়ে নমুনা পরীক্ষা করালে করোনা ধরা পড়েছে। তিনি সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *