রাজশাহীতে ফুফুকে গলা কেটে হত্যার অভিযোগ, মাদকাসক্ত ভাতিজা পলাতক

By রাজশাহী প্রতিনিধি:

1 Min Read

রাজশাহীর পবা উপজেলার ছোট ভালাম এলাকায় আফি খাতুন (৫৫) নামের এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত  রকি (২২) নিহত আফি খাতুনের বড় ভাইয়ের ছেলে। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত রকি কোনো কাজ করতেন না এবং এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন রকি তার ফুফু আফি খাতুনের কাছে টাকা চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ সময় রকি ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে কয়েকবার গলায় আঘাত করেন, এতে ঘটনাস্থলেই আফি খাতুন মারা যান।

স্থানীয়রা রকিকে আটকানোর চেষ্টা করলেও তিনি পালিয়ে যান। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নিহত আফি খাতুন জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *