রাজশাহীতে যুবদলের গণধোলাইয়ের শিকার ছাত্রলীগ নেতা

সজল মাহমুদ, রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

রাজশাহীর বড়কুঠি এলাকায় যুবদলের কর্মীদের হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন আলী। সোমবার (২৩ জুন) রাত ৮টার দিকে নগরীর আইন কলেজ মাঠে এ ঘটনা ঘটে। পরে যুবদল কর্মীরা তাকে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আইন কলেজ মাঠে কয়েকজন যুবদল কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় সুমন আলী সেখানে উপস্থিত হলে তাকে চিনে ফেলেন তারা। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে যুবদলের কর্মীরা সুমনকে ঘিরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ধাক্কাধাক্কির মধ্যে তার পরনের শার্ট ছিঁড়ে যায় এবং তিনি আহত হন।

যুবদল কর্মীদের অভিযোগ, সুমন আলী অতীতে রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এ কারণেই উত্তেজিত হয়ে তারা প্রতিক্রিয়া দেখিয়েছেন বলে দাবি তাদের।

ঘটনার পর যুবদল কর্মীরা পুলিশে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে সুমনকে হেফাজতে নেয়।

জানা গেছে, সুমন আলী নাটোরের বাগাতিপাড়া উপজেলার বদিউজ্জামানের ছেলে। তিনি একসময় বাগাতিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাস্থল থেকে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *