রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

By রাজশাহী প্রতিনিধি :

1 Min Read

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটি (আরটিজেইউ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে নগরীর আলোকা মোড়ের একটি রেস্টুরেন্টে বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে এসএটিভির রাজশাহী ব্যুরো প্রধান জাহিদ হাসান আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের রাজশাহী প্রতিনিধি আবু সালেহ্ মোহাম্মাদ ফাত্তাহ সদস্য সচিব মনোনীত হয়েছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মাইটিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি শাহরিয়ার অন্তু এবং যুগ্ম সদস্য সচিব হয়েছেন আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজ রকি।

আহ্বায়ক কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আনন্দ টিভির রিপোর্টার মবিন ওয়াহিদ হিরো। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বাংলাটিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ ও এশিয়ান টিভির রাজশাহী প্রতিনিধি বারিউল আলম শান্ত।

সভায় তিন মাসের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং এক মাসের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভার শুরুতেই পূর্ববর্তী আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আবু সালেহ্ মোহাম্মাদ ফাত্তাহ এবং সঞ্চালনা করেন একুশে টিভির রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *