রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০

By সজল মাহমুদ, রাজশাহী :

1 Min Read

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন নারী শিক্ষার্থী মারধরের পাশাপাশি হেনস্তার অভিযোগও করেছেন।

সংশ্লিষ্টরা জানান, যোগ্য শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে আলাদা ব্যানারে আন্দোলন করে আসছিল বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। সেই দাবিদাওয়া নিয়ে আলোচনা চলাকালে একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে শুরু হয় উত্তেজনা।

মঙ্গলবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন নার্সিংয়ের কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। সেখানে তাদের সঙ্গে বিএসসি বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি বিভাগের শিক্ষার্থীরা ভেতরে অবস্থান নিয়ে গেট বন্ধ করে দেন।

একপর্যায়ে গেট ভাঙার চেষ্টা চালান ডিপ্লোমা শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলেও তখনই বিএসসি ইন নার্সিংয়ের এক নারী শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এক ডিপ্লোমা শিক্ষার্থী। এরপর উভয় পক্ষ ইট-পাটকেল ছোড়াছুড়িতে জড়িয়ে পড়ে। শুরু হয় হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনা। এতে অন্তত ১০ জন আহত হন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আহত শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *