লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

2 Min Read
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় লুট হয়ে যাওয়া বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র ও গুলির সন্ধানদাতাদের পরিচয় গোপন রাখা হবে এবং তাদের বিভিন্ন হারে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

এর মধ্যে—

  • পিস্তল ও শর্টগানের জন্য ৫০ হাজার টাকা,
  • চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা,
  • এসএমজির জন্য ১ লাখ ৫০ হাজার টাকা,
  • এলএমজির জন্য ৫ লাখ টাকা,
  • আর প্রতিটি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশ, আনসার, বিজিবিসহ বিভিন্ন বাহিনীতে এবার স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ কার্যক্রম চলছে। আগে নিয়োগ ও বদলি বাণিজ্য দুর্নীতির বড় ক্ষেত্র ছিল উল্লেখ করে তিনি বলেন, “গত এক বছরে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হওয়ায় এ নিয়ে কোনো অভিযোগ বা সংবাদ প্রকাশিত হয়নি।”

সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নিয়োগ বা অন্য কোনো প্রক্রিয়ায় দুর্নীতির প্রমাণ পেলে তা প্রকাশ করতে হবে এবং মন্ত্রণালয়কে জানাতে হবে। তবে ভুল তথ্য দিয়ে যেন কাউকে হয়রানি না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকারও অনুরোধ করেন তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তাকে শোকজ করা হবে এবং ব্যাখ্যা চাওয়া হবে।

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *