লোহাগাড়ায় পরিত্যক্ত ঘর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি:

1 Min Read

চট্টগ্রামের লোহাগাড়ায় এক পরিত্যক্ত ঘর থেকে মোহাম্মদ ইলিয়াছ (৬৫) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওকিলের পাড়ায় একটি একচালা টিনের পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা থানায় খবর দেন। পরে লোহাগাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত মো. ইলিয়াছ ওই এলাকার মৃত ওবাইদুল মতিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। যদিও একসময় বিয়ে করেছিলেন, কিন্তু তা টেকেনি। প্রায়ই নিখোঁজ হয়ে যেতেন, পরে খুঁজে এনে পুনরায় বাড়িতে ফিরিয়ে আনা হতো। সর্বশেষ ১৫-২০ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

নিহতের ভাইপো মাষ্টার মোহাম্মদ তারেক জানান, পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে স্থানীয়রা পচা গন্ধ পেয়ে পরিত্যক্ত ঘরের দিকে এগিয়ে গিয়ে লাশ দেখতে পান।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহটি অনেকদিন আগেই মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত প্রক্রিয়া চলছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *