শরীয়তপুরে ড. মুহাম্মদ ইউনূস ও ওসিকে হত্যার হুমকিতে জিডি

By শরীয়তপুর প্রতিনিধি:

2 Min Read

বিদেশি একটি নম্বর থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জাজিরা থানায় জিডি দায়ের করা হয়েছে।

জিডি সূত্রে জানা গেছে, অভিযোগকারী ওসি মাইনুল ইসলাম জানান, শুক্রবার (৩ অক্টোবর) তিনি জিডি নং ৯৫-এ উল্লেখ করেছেন যে, যুবলীগ নেতা মিথুন ঢালী বিদেশি নম্বর থেকে ফোন করে তাদের ওপর হত্যার হুমকি দিয়েছেন।

মিথুন ঢালী তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি জাজিরায় গোপন বৈঠক করেছেন। পরের দিন গোপনে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিছিলও পরিচালনা করেন।

পুলিশ অভিযান চালালে মিথুন কুণ্ডেরচর এলাকায় অবস্থান নেন। পরে পুনরায় অভিযান চালানো হলে তিনি মাইক থেকে ঘোষণা দিয়ে পুলিশকে লক্ষ্য করে নেতাকর্মীদের হামলার চেষ্টা চালানোর অভিযোগে কৌশলে পালিয়ে যান।

এর পর গত ২ অক্টোবর পুলিশ সন্ত্রাসবিরোধী আইনে ৬৫ জনকে নাম উল্লেখসহ ৩০–৪০ জন অজ্ঞাতপরিচয়কে আসামি করে মামলা দায়ের করে। মিথুন ঢালী ওই মামলার দুই নম্বর আসামি।

ওসি মাইনুল ইসলাম বলেন, মিথুন ঢালী কার্যক্রম নিষিদ্ধ হওয়া নেতাকর্মীদের নিয়ে জাজিরা থানা এলাকায় গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। তারপরে বিদেশি নম্বর থেকে প্রধান উপদেষ্টা এবং আমার ওপর হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *