শাহজালাল ইসলামী ব্যাংকের মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ চালু

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য দ্রুত, সহজ ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে চালু করেছে নতুন মোবাইল অ্যাপ ‘Shahjalal Touch Pay’ (শাহজালাল টাচ পে)। বুধবার (৩০ জুলাই) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ এবং পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম। আরও ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব।

iOS ও Android উভয় প্ল্যাটফর্মে অ্যাপটি আগামী ৪ আগস্ট ২০২৫ থেকে ডাউনলোড করা যাবে। গ্রাহকরা দেশের যেকোনো প্রান্ত বা বিদেশ থেকে ঘরে বসেই অ্যাপটির মাধ্যমে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা রিয়েল টাইমে অ্যাকাউন্ট ও কার্ড ব্যালেন্স, লেনদেন ইতিহাস দেখতে পারবেন; শাহজালাল ইসলামী ব্যাংকের পাশাপাশি RTGS, BFTN ও NPSB-এর মাধ্যমে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। থাকছে ইউটিলিটি বিল, ক্রেডিট কার্ড বিল পরিশোধ এবং মোবাইল রিচার্জ সুবিধা। নিকটস্থ শাখা ও এটিএম লোকেটর, বায়োমেট্রিক অথেনটিকেশন, QR কোড স্ক্যান করে পেমেন্ট, বিকাশ ও নগদে টাকা স্থানান্তরসহ একাধিক পেমেন্ট চ্যানেলে সহজ বিল পেমেন্টের সুবিধাও রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি এ. কে. আজাদ বলেন, গ্রাহকদের প্রয়োজন বিবেচনায় রেখে আমরা সবসময় আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গতি রেখে সেবা প্রদান করে আসছি। এই অ্যাপটি ডিজিটাল ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, এই অ্যাপটি গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। আমরা চাই সবাই যেন সহজে, নিরাপদে এবং দ্রুত সেবা পান। এটি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

Shahjalal Touch Pay অ্যাপ চালুর মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক তাদের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও এক ধাপ এগিয়ে নিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *