শিক্ষকদের জন্য ‘প্রজ্ঞা’ ঋণসেবা চালু করলো আইপিডিসি

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

শিক্ষকদের জন্য সহজ ও নমনীয় শর্তে ‘প্রজ্ঞা’ নামে একটি নতুন ঋণসেবা চালু করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কিস্তিতে পরিশোধযোগ্য এ ঋণ সুবিধাটি শিক্ষকদের আর্থিক প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যাতে তারা আয় অনুযায়ী সহজে পরিচালনা করতে পারেন।

‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’-এর পঞ্চম আসরের অংশ হিসেবে চালু হওয়া এই ঋণসেবার লক্ষ্য, শিক্ষকদের জাতি গঠনে অবদানের স্বীকৃতি দেওয়া এবং তাঁদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলা।

‘প্রজ্ঞা’ ঋণের আওতায় শিক্ষকেরা পাবেন কম সুদের হার, প্রসেসিং ফিতে ৫০ শতাংশ ছাড় এবং জামানত ছাড়াই সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণের সুযোগ।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “শিক্ষকরাই একটি অগ্রসর ও আলোকিত সমাজের নির্মাতা। ‘প্রজ্ঞা’র মাধ্যমে আমরা তাঁদের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে চাই—তাঁদের প্রয়োজন ও বাস্তবতার ভিত্তিতে তৈরি একটি অর্থনৈতিক সুবিধার মাধ্যমে।”

—বিজ্ঞপ্তি

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *