‘পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি)’ এবং ‘স্ট্রেনদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম’– এই দুটি প্রকল্পের আওতায় মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে শিবালয় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে মানিকগঞ্জ জেলা ও শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মাহবুবা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আমীর হোসেন এবং শিবালয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) নার্গিস সুলতানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
