শেয়ার বাজারে দুর্নীতির অভিযোগে সাকিবসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য ব্যক্তিরা হলেন: সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির এবং তানভির নিজাম।

দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে শেয়ারবাজারে অবৈধভাবে বিনিয়োগ, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে।

এ অবস্থায় তারা বিদেশে চলে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে উল্লেখ করে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *