সংস্কার কার্যক্রম নভেম্বরেই শেষ হবে, এমন তথ্য সঠিক নয়: অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

অন্তর্বর্তী সরকার জানিয়েছে, সরকারের নেওয়া সংস্কার ও নীতিমালা প্রণয়নের কাজ নভেম্বরের মধ্যে শেষ হবে এমন তথ্য সঠিক নয়। বরং এসব কার্যক্রম পূর্ণোদ্যমে চালু থাকবে।

সোমবার (২৭ অক্টোবর) সরকারের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল (২৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে কিছু মন্তব্য করেন, যা গণমাধ্যমে প্রকাশের পর বিভ্রান্তি তৈরি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না করা পর্যন্ত নিয়মিত দায়িত্ব পালন করবে এবং পরিষদের বৈঠকও যথারীতি অনুষ্ঠিত হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *