সাংবাদিকের বুম ছিনিয়ে নেওয়া ও ‘কুলাঙ্গার’ মন্তব্যে রাবি ছাত্রদলের কর্মসূচি বর্জনের ঘোষণা

By সজল মাহমুদ, রাজশাহী:

1 Min Read

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের বুম ছিনিয়ে নেওয়া এবং বিক্ষোভে সাংবাদিকদের উদ্দেশে ‘কুলাঙ্গার’ মন্তব্যের ঘটনায় শাখা ছাত্রদলের সব কর্মসূচির কভারেজ বর্জনের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি মনির হোসেন মাহিন ও সাধারণ সম্পাদক মারুফ হোসেন মিশন এই সিদ্ধান্ত জানান। এতে ঘটনাগুলোর নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করা হয়।

প্রেসক্লাব সূত্র জানায়, গত ৩১ আগস্ট দুপুরে রাকসু ভবনের সামনে এক কর্মসূচি কভার করার সময় ছাত্রদলের শাহ মখদুম হল শাখার সাংগঠনিক সম্পাদক তানসিমুর রহমান সাংবাদিক ও রাবিসাসের সাংগঠনিক সম্পাদক মীর কাদিরের হাত থেকে বুম কেড়ে নেন।

এছাড়া ২ সেপ্টেম্বরের বিক্ষোভ কর্মসূচিতে সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সাংবাদিকদের উদ্দেশে ‘কুলাঙ্গার সাংবাদিক’ মন্তব্য করেন।

ঘটনার পর সাংবাদিকরা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহীকে অবহিত করলেও কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দায়সারা বিবৃতি দিয়ে ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রেসক্লাব।

বিবৃতিতে বলা হয়, “সাংবাদিক নির্যাতনের ঘটনা আড়াল করার মানে হলো সংগঠন নিজেই এ ধরনের আচরণকে প্রশ্রয় দিচ্ছে। এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।”

এ অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন—ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ছাত্রদলের কোনো কর্মসূচি কভারেজ করা হবে না।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *