সাতক্ষীরায় যুবদলের কর্মীদের জামায়াতে যোগদান

By সাতক্ষীরা প্রতিনিধি:

2 Min Read

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের দুই নেতা–কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ইউনিয়নের মধ্যরহমতপুর সানা বাড়ি সংলগ্ন জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ মানপুর গ্রামের আনছার আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং একই গ্রামের মৃত আবদুল হামিদের ছেলে মো. হযরত আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি ফুল দিয়ে নতুনদের বরণ করে নেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাস্টার মো. ইব্রাহীম বাহারী।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আবদুল জলিল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরী, মাওলানা আবুল হায়াত, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জামাল ফারুক, ইউপি সদস্য ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক মন্টু, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. শহিদুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. রুহুল কুদ্দুস, স্থানীয় মসজিদের ইমাম মুজিবুর রহমানসহ অন্যান্য নেতা–কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। সমাজে দখলদারিত্ব, খুন-ধর্ষণ, চাঁদাবাজি বেড়ে চলেছে; এ থেকে পরিত্রাণের একমাত্র পথ হলো কোরআনের শাসন প্রতিষ্ঠা।

সবশেষে যোগদানকারী দুই নেতা–কর্মীসহ উপস্থিত সবাইকে নিয়ে মাওলানা সাঈদীসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *