সাবেক সিইসি নূরুল হুদা লাঞ্ছনা: স্বেচ্ছাসেবক দলের হানিফ মিয়া আটক

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় হানিফ মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ জুন) রাতে তাঁকে আটকের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। আটক হানিফ স্বেচ্ছাসেবক দলের উত্তরা পশ্চিম থানা শাখার সদস্যসচিব।

ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, নূরুল হুদাকে আটক করার সময় যে বিশৃঙ্খলা ও হামলার ঘটনা ঘটে, সে বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ইতোমধ্যে সেনাবাহিনীর একটি দল হানিফ মিয়াকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এর আগে রোববার (২২ জুন) রাজধানীর উত্তরা থেকে নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতিতেই একদল জনতা তাকে ঘিরে ফেলে এবং গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, সাবেক নির্বাচন কমিশনারের প্রতি যেভাবে জনতা আচরণ করেছে, তা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘জনতা’র হাতে সাবেক সিইসি লাঞ্ছিত, বিএনপির মামলায় পুলিশ হেফাজতে

নির্বাচন বিতর্কিত হলেও কমিশন দায়ী নয়: রিমান্ড শুনানিতে সাবেক সিইসি

সাবেক সিইসি নূরুল হুদার ৪ দিনের রিমান্ড মঞ্জুর

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *