সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি :

1 Min Read

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় সাম্যর নিজ জেলা সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বুধবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে সরকারী কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাষানী মিলনায়তনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও সরকারী কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়। এসময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, নিহত সাম্য সিরাজগঞ্জের একজন মেধাবী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হত্যাকান্ডের সুষ্ঠ তদন্ত ও দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবী জানান তারা। অন্যথায় তারা বৃহত কর্মসূচি ঘোষনার হুসিয়ারী দেন।

নিহত সাম্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে। বাদ মাগরিব নিজ এলাকা সড়াতৈল গ্রামে জানাযা শেষে তাকে দাফন করা হবে

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *