যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে সিরাজগঞ্জসহ দেশের ৪৮ জেলায় একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত পরীক্ষায় সিরাজগঞ্জে অংশ নেন ১ হাজার ১৯ জন প্রার্থী।
পরীক্ষা তদারকি করেন মন্ত্রণালয়ের উপপরিচালক (প্রশিক্ষণ) প্রজেষ কুমার সাহা, সহকারী কমিশনার মুনতাহা তাসনিম মৌ, উপপরিচালক শরীফুল ইসলামসহ কর্মকর্তারা।
প্রকল্পসূত্রে জানা যায়, এ পর্যন্ত তিন ব্যাচে ৭২০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাদের মধ্যে ৬২ শতাংশ আয়মুখী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং প্রায় ১১ কোটি টাকা আয় করেছেন। সিরাজগঞ্জের পূর্ববর্তী তিন ব্যাচের ১৫০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬০ শতাংশ নিয়মিত আয় করছেন।
অক্টোবর-ডিসেম্বর মেয়াদের চতুর্থ ব্যাচে প্রতি জেলায় ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী সুযোগ পাবেন।

