সিলেটে জিপিস্টার পার্টনারদের সম্মাননা দিল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক:

2 Min Read

জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেটের ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর গ্রামীণফোন। সম্প্রতি গ্র্যান্ড সিলেট হোটেলে আয়োজিত ‘জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন’-এ এসব পার্টনার প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। গ্রামীণফোনের লয়্যাল গ্রাহকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরিতে যেসব ব্র্যান্ড পার্টনার অবদান রাখছে, তাদের অবদানের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি, সিলেট অঞ্চলের সার্কেল বিজনেস হেড মোহাম্মদ তৌফিক জাহানসহ স্থানীয় বিভিন্ন পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি দেওয়া হয় হোটেল মিরা গার্ডেন, রানী, নোঙর জেন্টস পয়েন্ট, হেভেন, হোটেল স্টার প্যাসিফিক, সল্ট বে, লেদার বুট, গ্র্যান্ড বুফে রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংকোয়েট হল, উন্ডাল কিং কাবাব ও আজাদ এন্টারপ্রাইজকে।

গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি বলেন, “জিপিস্টার পার্টনাররা আমাদের ব্র্যান্ড প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছেন। তাদের অবিচল সহযোগিতার কারণেই লয়্যাল গ্রাহকদের জন্য বিশেষ অভিজ্ঞতা ও সুবিধা প্রদান সম্ভব হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই স্বীকৃতি ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।”

জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম, যা সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের জন্য সাজানো হয়েছে। এর মাধ্যমে দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপ করে গ্রাহকদের দেওয়া হচ্ছে আকর্ষণীয় অফার ও প্রিমিয়াম অভিজ্ঞতা।

লাইফস্টাইল, ডাইনিং, শপিং ও ভ্রমণসহ বিভিন্ন খাতে প্রায় আট হাজারের বেশি পার্টনার আউটলেটের সহযোগিতায় গ্রামীণফোন এই সুবিধা প্রদান করছে। সেই পার্টনারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *