সুনামগঞ্জে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনু গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি :

1 Min Read

সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলা ও নিষিদ্ধ ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতা সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া আনুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

তিনি দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের একাংশের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত ৩ টার দিকে ছাতক পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে ও সদর থানা এলাকায় দ্রুত বিচার ট্রাইবুনালে দায়ের করা পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।

তিনি আরও জানান, গত বছরের ২ নভেম্বর দোয়ারাবাজারে ছাত্রলীগকে সংগঠিত করে নাশকতার পরিকল্পনা করা হলে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। আনোয়ার ওই মামলার আসামি। এর আগে ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্রজনতার ওপর হামলায় ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এই ইউপি চেয়ারম্যান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *