সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইইউর ৪০ লাখ ইউরো অনুদান

By নিজস্ব প্রতিবেদক:

1 Min Read
মাইকেল মিলার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। ছবি - সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে আয়োজনের সহায়তায় বাংলাদেশকে ৪০ লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের এ তথ্য জানান।

ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাইকেল মিলার। বৈঠক শেষে তিনি বলেন,

     বাংলাদেশে একটি গণতান্ত্রিক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য ইউরোপীয় ইউনিয়ন সহযাত্রী হিসেবে কাজ করছে। এজন্য আমরা ৪ মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দিচ্ছি।

তিনি জানান, সহায়তার মাধ্যমে নির্বাচন কমিশনের দক্ষতা বৃদ্ধি, বিশেষজ্ঞ পরামর্শ, কার্যকর পরিকল্পনা ও বিরোধ নিষ্পত্তির সক্ষমতা উন্নয়নে সহায়তা করা হবে। পাশাপাশি ভোটার শিক্ষা কার্যক্রম ও নাগরিক পর্যবেক্ষণকে গুরুত্ব দেওয়া হবে।

মিলার আরও বলেন, আমাদের লক্ষ্য হলো স্বাধীনতা, দক্ষতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা। বাংলাদেশকে আমরা অগ্রাধিকারমূলক দেশ হিসেবে বিবেচনা করছি, বিশেষত সম্ভাব্য ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের জন্য।

আগামী মাসে ইইউর প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল ঢাকায় আসবে জানিয়ে তিনি বলেন, এটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন নয়। প্রযুক্তিগত বিশেষজ্ঞরা যাচাই করবেন বাংলাদেশে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন পাঠানোর উপযুক্ত পরিবেশ আছে কি না।

ভোটার শিক্ষা, দেশীয় পর্যবেক্ষক সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং ভুয়া তথ্য প্রতিরোধে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করার উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান ইইউ রাষ্ট্রদূত।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *