হাজিরহাট বাজার দখলের পাঁয়তারা, জাল কাগজের অভিযোগ

জহিরুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি :

1 Min Read
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের বড়শিবা গ্রামের হাজিরহাট বাজার জাল বন্দোবস্তের কাগজপত্রের মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বাজারটিতে প্রায় ৫০টি দোকান রয়েছে এবং এটি এলাকার একটি পুরনো ও ঐতিহ্যবাহী বাজার হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, বড়শিবার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হানিফ চৌকিদার (৫০) দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করে বাজারটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তিনি হাজিরহাট বাজারের আসল মালিকানা দাবিতে ভুয়া বন্দোবস্তপত্র দেখিয়ে বাজারে আধিপত্য স্থাপনের চেষ্টা করছেন।

হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশিদা বেগম বলেন, “এই বাজারটি প্রায় ৪০ বছরের পুরনো। হানিফ চৌকিদার বিভিন্ন সময় জাল কাগজ দেখিয়ে বাজারটি নিজের দাবি করার চেষ্টা করছেন। আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করলে তদন্তে দেখা গেছে, হানিফ চৌকিদারের নামে কোনো বন্দোবস্তের নথি উপজেলা ভূমি অফিসে নেই।”

এছাড়া, বরিশাল দিয়ারা সেটেলমেন্ট অফিসেও একটি অভিযোগ করা হলে, গত ২৩ মে শুক্রবার দুপুর ১২টার দিকে অফিসটির সার্ভেয়ার নজরুল ইসলাম সরেজমিনে হাজিরহাট বাজার পরিদর্শনে যান। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, “বাজারটিতে ৪০ থেকে ৫০টি দোকান রয়েছে এবং দীর্ঘদিন ধরেই এখানে ব্যবসা-বাণিজ্য চলছে।”

স্থানীয়রা অবিলম্বে হানিফ চৌকিদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *