হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কিক অফ মিটিং অনুষ্ঠিত

By গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার:

1 Min Read

পিরোজপুরে হিজরা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে এ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজরা কমিউনিটি শীর্ষক কিক-অফ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের সভা কক্ষে আত্ম-সহায়তা কর্মসূচি’র আয়োজনে এ মিটিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। সভাপতিত্ব করেন এসএইচপির নির্বাহী পরিচালক হাসনে আরা হক।

অনুষ্ঠানে বক্তারা হিজড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করার দাবি জানান। তারা বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে বৈষম্য দূর করতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শাকিল সরোয়ার, প্রকল্প সমন্বয়ক বিপ্লব রায় , প্রকল্পের একাউটেন্টে কর্মকর্তা বাহাউদ্দিন আহমেদ, প্রকল্প কর্মকর্তা রবিন চাক,

অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএইচপি’র প্রোজেক্ট ম্যানেজার মর্তুজা জুয়েল। এছাড়া হিজড়া প্রতিনিধিবৃন্দ, ধর্মীয় নেতা, মানবধিকার কর্মী, আইনজীবী , প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আত্ম-সহায়তা কর্মসূচি প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রি প্রেস আনলিমিটেড এর সহায়তায় এবং ARTICLE 19-এর তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *