১৯৭টি ফ্লাইটে হজে গেছেন ৭৬ হাজার বাংলাদেশি

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৭৬ হাজার ৩২৪ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এই যাত্রীদের পরিবহন করা হয়েছে মোট ১৯৭টি ফ্লাইটে।

আজ শুক্রবার (৩০ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ হজ অফিস, এয়ারলাইনস কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন ও সৌদি আরবের সংশ্লিষ্ট দপ্তরের বরাতে হেল্প ডেস্ক এই তথ্য প্রকাশ করে।

বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০১টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৮,৯৯৭ জন, সৌদি এয়ারলাইনসের ৭২টি ফ্লাইটে ২৭,৫২৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৪টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৯,৭৯৮ জন হজযাত্রী।

সব মিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় হজ করছেন ৫,০৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন ৭১,২৩৯ জন।

এদিকে, সৌদি আরবে হজপালনে গিয়ে এ পর্যন্ত ১২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার (২৭ মে) মৃত্যুবরণ করেন চাঁদপুরের ফরিদগঞ্জের বাসিন্দা শাহাদাত হোসেন।

উল্লেখ্য, চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল। সেদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *