২০২৬ হজ নিবন্ধনের শেষ সময় ১২ অক্টোবর

By নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের আগামী ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এদিনের পর আর সময় বাড়ানো হবে না বলে স্পষ্ট করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিবন্ধনের এ সুযোগ বাড়ানো সম্ভব হবে না।

আগামী বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৬ সালের মে মাসের শেষ সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *