২৯ বাংলাদেশী জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

1 Min Read

জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় কয়েক দফায় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া ২৯ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিজিবির মাধ্যমে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাটে জেলেরা ফেরত আসেন।

তবে জেলেদের ব্যবহৃত নৌকাসহ জাল ফেরত দেয়নি আরাকান আর্মি।এর আগে গত ১০ ও ২০ ফেব্রুয়ারী টেকনাফের শাহপরীর দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে তাদেরকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।এ বিষয়ে নৌকার মালিক বদিউর রহমান বলেন, বৃহস্পতিবার সাগর থেকে মাছ শিকার করে ফেরার সময় নৌকাসহ ১৯ জেলেকে ধরে নিয়ে যায়। অবশেষে বিজিবির প্রচেষ্টায় এক সপ্তাহ পর জেলেদর ফেরত আনা হয়েছে। তবে জেলেদের ব্যবহৃত নৌকা আর জালগুলো ফেরত দেয়নি।

তাছাড়া নাফনদী ও সাগরে এ ধরনের ঘটনায় বেড়ে যাওয়ায় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।জেলেদের ফেরত আনার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২৯ বাংলাদেশী জেলেকে আটক করে নিয়ে যায়।পরে আমরা তাদের (আরকান আর্মি) সঙ্গে যোগাযোগ শুরু করি। একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলেদের ফেরত আনা হয়েছে।তিনি বলেন, পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *