৩১ দফা বাস্তবায়নে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

By গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার:

2 Min Read
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) দুপুর ১২ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি এবং সঞ্চালনায় ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. তহিদুল ইসলাম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ-সভাপতি নাসির আহম্মেদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, শিল্প বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম বিপ্লব, কৃষি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন খান, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম এবং পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ।

বক্তারা তাদের বক্তব্যে তারেক রহমানের ৩১ দফার বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এই দফাগুলো দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন এবং জনগণের অধিকার রক্ষার পথে সহায়ক হবে।

এ সময় বক্তারা জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, জামায়াত ধর্মকে পুঁজি করে রাজনীতি করেন। আমরা সবাই মুসলমান, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করি না। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামায়াত ইসলামীর ভূমিকা ছিল দেশের স্বাধীনতার বিরোধিতামূলক।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *