ইউনিভার্সেল মেডিকেল কলেজে নার্সদের সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজন

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও ইউনিভার্সেল নার্সিং কলেজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো আলোচনা সভা, নার্স সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার (১২ মে) মহাখালীতে ইউনিভার্সেল নার্সিং কলেজ ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী।

তিনি বলেন, “যখন কেউ নার্স হওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সে শুধু একটা পেশা নয়—একটা দায়িত্ব, একটা সেবা, আর ভালোবাসায় ভরা পথ বেছে নেয়। সে নিজের জীবন উৎসর্গ করে অন্যের পাশে থাকার জন্য।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা প্রতিনিধি ইঞ্জিনিয়ার দিলীপ কুমার পাল এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপদেষ্টা ডা. এ কে এম জাফর উল্লাহ্, মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, এইচআর ও প্রশাসন পরিচালক কর্নেল (অব.) ইফতেখার আহমেদ, উপ-পরিচালক ডা. কাজী রফিকুল আলম, নার্সিং কলেজের অধ্যক্ষ রেবেকা খাতুন এবং হাসপাতালের নার্সিং সুপারিনটেনডেন্ট সুলতানা শাহানা।

আলোচনা শেষে বিভিন্ন বিভাগে সেরা নার্স, সেরা শিক্ষার্থী এবং সেরা শিক্ষককে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে নার্সিং সেবা নিয়ে আলোচনা ছাড়াও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *