টাকা না দিলে মিলছে না স্মার্ট কার্ড, আলিপুর ইউনিয়নে ক্ষোভ

দশমিনা প্রতিনিধি :

1 Min Read

পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জহিরুল হাওলাদার প্রতি কার্ডের জন্য নাগরিকদের কাছ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন, যা বেআইনি।

এ বিষয়ে জানতে চাইলে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন জহিরুল। অভিযোগ রয়েছে, তিনি সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও বন্ধ করে দেন। পরে জিজ্ঞাসাবাদে জহিরুল দাবি করেন, আমি কাউকে কৈফত দিতে বাধ্য না। সরকার এই কাজের জন্য কোনো বেতন দেয় না, তাই ২০-৩০ টাকা করে নিচ্ছি। যদিও একাধিক ভুক্তভোগী জানান, তাদের কাছ থেকে ৫০ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জলিল শরীফ বলেন, আমি বিষয়টি জানি না। সরাসরি গিয়ে তাদের জিজ্ঞেস করুন।

স্থানীয়দের অভিযোগ, টাকা না দিলে তারা স্মার্ট ফ্যামিলি কার্ড পাচ্ছেন না। অনেকে বিষয়টি নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ। কেউ কেউ বলেন, আমরা কিছু বুঝি না। টাকা না দিলে কার্ড দেয় না, তাই বাধ্য হয়ে দিচ্ছি।

এ অবস্থায় ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা অনিয়মের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *