সংসদের পথে সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে এখনো বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিজয়ের পথে রয়েছেন বলে জানা গেছে।

প্রাপ্ত ফলাফলের হিসাবে তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এএসএম মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ভোট।

ঝিনাইদহ-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান জানান, এখনো সব কেন্দ্রের ফলাফল হাতে না এলেও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ধানের শীষের প্রার্থী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণা হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *