সাতক্ষীরার কালিগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আটক ৩

সাতক্ষীরা প্রতিনিধি:

1 Min Read

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ৩ কিশোরকে আটক করেছে পুলিশ। অপরদিকে অসুস্থ শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী শিশুটির মা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মেয়ে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায়। এ সময় প্রতিবেশী তিন কিশোর খেলার কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যায়। এরপর তারা একটি ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরে পাশের বাড়িতে গিয়ে তিনি মেয়ের কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেতরে ঢুকতেই ঘরের পেছনের দরজা দিয়ে ওই তিন কিশোর পালিয়ে যায়। তিনি মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসেন। পরে কালীগঞ্জ থানা থেকে শিশুটিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান।

হাসপাতালের সিনিয়র নার্স আবদুল ওয়াজেদ বলেন, ধর্ষণের ঘটনা নিয়ে শিশুটিকে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ হচ্ছে। শিশুটি অনেক অসুস্থ।

ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করেন, তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। এদিকে যারা তার অবুঝ ছোট্ট মেয়েকে নিষ্ঠুর ক্ষতি করেছে তাদের হয়ে উপজেলার প্রভাবশালীরা কথা বলতে নিষেধ করছে। ভয় দেখাচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *