ম্যানইউকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক :

1 Min Read

ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে টটেনহ্যাম হটস্পার। স্পেনের সাম মেমেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ফাইনালে ব্রেনান জনসনের একমাত্র গোলেই নির্ধারিত হয় ভাগ্য। এই জয়ে মৌসুম শেষে বড় এক শিরোপা তো জিতলোই, পাশাপাশি নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা।

পুরো ম্যাচে স্পার্সরা ছিল ব্যাকফুটে। বল দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৭৭ শতাংশ বল দখল রেখে ১৬টি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি রেড ডেভিলসরা। অন্যদিকে, প্রথমার্ধের ৪২ মিনিটে জনসনের নেওয়া একমাত্র অন টার্গেট শটেই গোল আদায় করে নেয় স্পার্স।

এই জয়ে ইউরোপা লিগের শিরোপা ঘরে তোলে টটেনহ্যাম, যা তাদের জন্য মৌসুমের একমাত্র স্বান্তনা। লিগে ১৭তম অবস্থানে থেকেও ষষ্ঠ ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় তারা।

অন্যদিকে, এই হারে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেডের আগামী মৌসুমের পরিকল্পনা। নতুন কোচ রুবেন আমোরিম এবং ক্লাব ম্যানেজমেন্টের লক্ষ্য ছিল ইউরোপের বড় মঞ্চে খেলার নিশ্চয়তা পেলে দলবদলে বড় বিনিয়োগের। তবে সেই পরিকল্পনা আপাতত থেমে গেল ইউরোপা ফাইনালের হতাশাজনক পরাজয়ে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *