আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান ইশরাকের

1 Min Read

বিএনপি নেতা ইশরাক হোসেন আন্দোলনকারীদের রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন। হাইকোর্টে নিজের মেয়র পদে শপথে বাধা না থাকার আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার (২২ মে) রাতে ফেসবুক পোস্টে তিনি আন্দোলনকারীদের উদ্দেশে এই বার্তা দেন।

তিনি লিখেছেন, “আন্দোলনকারী ভাইদের বলবো, এসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, চলবেই। রাজপথ তো ছাড়বেন না, বরং আরও বিস্তৃত করতে হবে।”

এর আগে, বৃহস্পতিবার হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে গেজেট প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এর ফলে তার শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী কায়সার কামাল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *