মুন্নি সাহা ও স্বার্থসংশ্লিষ্টদের ৩৫ ব্যাংক হিসাব ফ্রিজ, রয়েছে ১৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সাংবাদিক মুন্নি সাহা, তার স্বামী কবির হোসেন এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব হিসাবে বর্তমানে রয়েছে ১৮ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ৭৩৯ টাকা।

শনিবার (২৪ মে) সিআইডির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, মুন্নি সাহা ও তার স্বামী সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার, প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। এসব অর্থ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা হয়। পরে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত শুরু করে।

সিআইডির প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, মুন্নি সাহা এবং তার স্বার্থসংশ্লিষ্টদের নামে দেশের বিভিন্ন ব্যাংকে মোট ৪৬টি হিসাব খোলা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৫টি হিসাব সক্রিয় রয়েছে। এসব হিসাবের মাধ্যমে এখন পর্যন্ত ১৮৬ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৮ টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে।

অনুসন্ধান কর্মকর্তা আদালতে আবেদন করলে, বিচারক সংশ্লিষ্ট ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *