লক্ষ্মীপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি :

1 Min Read
আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন।

লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশের হাত থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ওই নেতার নাম আশরাফ উদ্দিন রাজন। তিনি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

কমলনগর থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ীদের ধরতে পুলিশের একটি দল অভিযানে গেলে আশরাফ উদ্দিন রাজনকে আটক করা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজন পুলিশের কাছ থেকে তাকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়।

রামগতি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান বলেন, ছিনিয়ে নেওয়ার পর স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে ফেরত দিয়েছে। রাজনকে ধরতে অভিযান চলছে। তবে তার বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই।

ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না—এমন প্রশ্নে তিনি জানান, বিষয়টি নিয়ে এখনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *