প্রশাসনে বড় রদবদল, পাঁচ কর্মকর্তাকে নতুন দপ্তরে প্রেষণ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সরকার শ্রম অধিদপ্তর, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন মহাপরিচালক এবং চেয়ারম্যান নিয়োগ দিয়েছে। আজ সোমবার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার কয়েকজন কর্মকর্তাকে এসব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম তরিকুল আলম শ্রম অধিদপ্তরের মহাপরিচালক হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামারুজ্জামান হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগমকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন।

পাশাপাশি, মৎস্য উন্নয়ন করপোরেশনের বিদায়ী চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহানকে বদলি করে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *