গাজায় ত্রাণকেন্দ্রে ইসরায়েলি গুলিতে নিহত ৩১, আহত ১৫০

1 Min Read

গাজায় মার্কিন সহায়তায় পরিচালিত একটি ত্রাণকেন্দ্রে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত ৩১ জন নিহত ও ১৫০ জনের বেশি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তথাকথিত ত্রাণকেন্দ্রগুলো এখন ইসরায়েলি বাহিনীর মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তারা বলছে, ইসরায়েল ত্রাণ বিতরণের আড়ালে নতুন কৌশলে গণহত্যা চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মহাপরিচালক ড. মুনির আল-বারশ ক্ষুধার্ত জনগণের ওপর এই হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, অবরুদ্ধ গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট বিরাজ করছে।

এদিকে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাবে কিছু পরিবর্তন চায় হামাস। তবে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এসব দাবিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৫৪ হাজার ৪১৮ জন এবং আহতের সংখ্যা এক লাখ ২৪ হাজার ১৯০ জনে পৌঁছেছে। তবে গাজার সরকারি মিডিয়া অফিস এই সংখ্যা হালনাগাদ করে জানায়, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার মানুষকেও মৃত ধরে নেওয়া হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *