সুন্দরবনে হরিণ ধরার ফাঁদ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি :

1 Min Read

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের গহিন অঞ্চল থেকে বিপুল পরিমাণ হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২ জুন) সকালে কোবাতক বনস্টেশন অফিসের একটি দল এ অভিযান চালায়।

কোবাতক বনস্টেশন কর্মকর্তা (এসও) আনোয়ার হোসেনের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের ট্যাকের খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি ওজনের ধাতব ফাঁদ উদ্ধার করেন। এ সময় বন বিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, “চোরা শিকারিরা নিয়মিতভাবে বনের গহিনে ফাঁদ পেতে হরিণ শিকার করে থাকে। আজকের অভিযানে উদ্ধারকৃত ফাঁদ ধ্বংস করা হয়েছে এবং এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।”

বন বিভাগের এই ধরনের নিয়মিত অভিযান সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা এবং চোরা শিকার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান সংশ্লিষ্টরা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *