জাতীয়তাবাদী সাইবার দল ফেনী জেলা কমিটি ঘোষণা

আব্দুল্লাহ আল মামুন, ফেনী :

2 Min Read

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সহায়ক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এনসিপি)–এর ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (২ জুন) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. কামরুল আজম ও সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন সাবেক ছাত্রনেতা ও পরিচ্ছন্ন রাজনীতির জন্য পরিচিত জিয়া উদ্দিন বাবলু ভূঁঞা। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার পারভেজ। দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটিতে আরও যারা দায়িত্ব পেয়েছেন:

সিনিয়র সহ-সভাপতি: ইমরান আহমেদ, নুরুল আফচার, আজমল সুমন, একরাম জাহিদ, মনির আহমেদ, শরিফুল ইসলাম

সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: রিপন

যুগ্ম-সম্পাদক: নুরনবী মিন্টু, আবু তালেব আফচার, আবদুল্লাহ আল মুসা (পারভেজ)

সাংগঠনিক সম্পাদক: নেওয়াজ শরিফ (রানা)

সহ-সাংগঠনিক সম্পাদক: ওমর ফারুক, জামশেদ হোসেন, মো. হাসান, মোশাররফ, সাইফুদ্দিন

দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল মামুন

- Advertisement -

সহ-দপ্তর সম্পাদক: মিহির আরিয়ান, নুর আলম, ওমর ফারুক

প্রচার সম্পাদক: আশিকুল ইসলাম

সহ-প্রচার সম্পাদক: তারেক, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম, তারেক ইসলাম, আজহারুল ইসলাম মাসুদ

- Advertisement -

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: জসিম উদ্দিন সোহেল

অর্থ বিষয়ক সম্পাদক: সোহেল

প্রযুক্তি বিষয়ক সম্পাদক: কামাল উদ্দিন

ধর্ম বিষয়ক সম্পাদক: মো. সিপন

সদস্য: রিহান, মো. তারেক, শাখাওয়াত রাহাদ, এই কমিটিতে মোট সদস্য সংখ্যা ৩৫ জন।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি জিয়া উদ্দিন বাবলু নিউজনেক্সট–কে বলেন, “আমরা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলেই প্রতিষ্ঠিত করবো—এটাই আমাদের মূল লক্ষ্য। সাইবার স্পেসে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে তথ্যভিত্তিক ও গঠনমূলক প্রতিরোধ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “দলের প্রতি দায়বদ্ধতা থেকে অনলাইন প্ল্যাটফর্মে দলের কার্যক্রম তুলে ধরতে এবং অপপ্রচারের বিরুদ্ধে যুক্তিসঙ্গতভাবে দাঁড়াতে আমরা কাজ করবো। এ লক্ষ্যে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সহযোগিতা প্রত্যাশা করছি।”

কমিটি সংশ্লিষ্ট সকলের কাছে তিনি দোয়া ও সহায়তা কামনা করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *