যশোরে জবাই করে হত্যা: দুই যুবক পুলিশ হেফাজতে

যশোর প্রতিনিধি :

1 Min Read
নিহত হাসান শেখ

যশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে প্রবাস ফেরত এক যুবককে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার (১৫ জুন) সকালে গ্রামের একটি মাছের ঘের থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম হাসান শেখ (৩০)। তিনি নাউলী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। দীর্ঘ আট বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে আড়াই মাস আগে দেশে ফেরেন তিনি। দেশে ফিরে দুই মাস আগে বিয়েও করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে প্রতিদিনের মতো বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত আড্ডায় ব্যস্ত ছিলেন হাসান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রবিবার ভোরে স্থানীয়রা একটি মাছের ঘেরে তার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে এটি পূর্বশত্রুতা কিংবা পরকীয়ার জের ধরে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে স্থানীয় দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *