কক্সবাজার কটেজ জোনে পুলিশের অভিযান, আটক ৪৮

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজার শহরের লাইট হাউস এলাকার কটেজ জোনে অভিযান চালিয়ে ৪৮ তরুণ-তরুণীকে আটক করেছে জেলা পুলিশ।

শনিবার (১৪ জুন) দিবাগত রাত ১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (এডিপিএস) জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।জানা গেছে, দীর্ঘদিন ধরে কটেজ জোনের কিছু হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের।

এর প্রেক্ষিতে অভিযান চালানো হয়।লাইট হাউস এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিক বলেন, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি, আজকের এই অভিযান আমাদের স্বস্তি দিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দীর্ঘদিন ধরে লাইট হাউস এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছে। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ জন তরুণ-তরুণীকে আটক করা হয়, যাদের মধ্যে ৩৮ জন তরুণ এবং ১০ তরুণী। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *