শান্ত পাহাড়, নীল হ্রদ আর মিম

বিনোদন ডেস্ক :

2 Min Read

প্রাকৃতিক সৌন্দর্য আর তারকার উপস্থিতি যখন এক ফ্রেমে ধরা পড়ে, তখন তা সহজেই হয়ে ওঠে ভাইরাল। ঈদের ছুটিতে এমনই এক মোহময় অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ঈদের ছুটিতে শ্রীলঙ্কার অপরূপ প্রকৃতিতে হারিয়ে গেছেন এই লাক্স-তারকা। সেখানে কাটানো প্রতিটি মুহূর্ত তিনি ক্যামেরাবন্দি করে শেয়ার করছেন নিজের সোশ্যাল মিডিয়ায়।

শ্রীলঙ্কার কন্দালামা হ্রদের পাশের সবুজঘেরা এক রিসোর্টে স্বামী সনি পোদ্দারের সঙ্গে সময় কাটাচ্ছেন মিম। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রিসোর্টের সুইমিংপুলে সাঁতার কাটছেন তিনি, পেছনে একদিকে পাহাড়, অন্যদিকে নীল হ্রদ। প্রকৃতির সঙ্গে যেন একাত্ম হয়ে গেছেন অভিনেত্রী।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‘যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।’ ছবির সঙ্গে মিমের অনুভব যেন এক অপূর্ব সংযোগ তৈরি করেছে।

মিমের ভ্রমণপ্রেম নতুন নয়। আগের ঈদেও থাইল্যান্ড ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এবার গন্তব্য শ্রীলঙ্কা, সঙ্গে রয়েছেন জীবনসঙ্গী। ফলে ভক্তদের আগ্রহ যেন বেড়েছে আরও দ্বিগুণ।

চলচ্চিত্রে মিমকে সর্বশেষ দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘দামাল’ ছবিতে। এর আগে একই বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘পরাণ’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য পেয়েছেন প্রশংসার জোয়ার। যদিও এরপর থেকে তিনি নতুন কোনো সিনেমায় যুক্ত হননি, কারণ হিসেবে জানিয়েছেন উপযুক্ত চরিত্র ও স্ক্রিপ্টের অপেক্ষায় রয়েছেন।

তবে বড় পর্দায় অনুপস্থিত থাকলেও, মিম সোশ্যাল মিডিয়ায় ঠিকই আছেন দর্শকের সামনে। তার প্রতিটি পোস্ট, প্রতিটি ছবি যেন ভক্তদের কাছে নতুন এক ‘অনস্ক্রিন’ অভিজ্ঞতা এনে দেয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *