রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

1 Min Read
শিবুউ মারমা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে শিবুউ মারমা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শিবুউ মারমা ওই এলাকার বড়খোলাপাড়ার বাসিন্দা চিংচালা মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি চন্দ্রঘোনা রাইখালী এলাকায় যান শিবুউ মারমা। সেখানে স্ত্রীকে রেখে শুক্রবার সকালে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে খাইন্দার কুল এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, নিহত যুবকের বুকের কাছে গুলির চিহ্ন রয়েছে। কারা এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *