কক্সবাজারে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

জাফর আলম, কক্সবাজার :

1 Min Read

কক্সবাজার বাজারঘাটা এলাকায় জায়নাল (২৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।শনিবার (২১ জুন) সকাল ৯টার দিকে শহরের বাজারঘাটা এলাকার একটি ভাড়া বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী কক্সবাজার শহরের কাঁচা বাজারের সবজি ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল সকালেও তার কর্মচারীদের দোকানে পাঠান। ঠিক কিছুক্ষণ পর ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে এই ঘটনার পর দুই কর্মচারী পালাতক আছে বলে জানান নিহতের পরিবার।

নিহত ব্যবসায়ী জয়নালের মামা মোহাম্মদ হোসন বলেন, আমার ভাগিনা আত্মহত্যা করতে পারে না। তার সঙ্গে এখানকার ব্যবসায়ীর বিরোধ চলছিল। এর আগেও জয়নালকে হত্যার হুমকি দেওয়া হয়। আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যা। সুষ্ঠু তদন্ত করলে সবকিছু বেরিয়ে আসবে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, শহরের বাজারঘাটা এলাকা থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *